নোটিশ
ক্লাস রুটিন ২০২৬ ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ খসড়া ভোটার তালিকা এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান তাই শিক্ষার্থীদের https://vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন করে টাইফয়েড টিকা কার্ড এর প্রিন্টকপি স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট আগামী ১১/০৯/২০২৫ খ্রি. এর মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। ৬ষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন কাজ চলমান। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি, ১ কপি রঙিন ছবি, অনলাইন জন্মনিবন্ধন (ইংরেজি) এর ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৫ম শ্রেণির সনদের ফটোকপিসহ নিজ নিজ শ্রেণি শিক্ষকের সাথে আগামী ২১ আগষ্ট ২০২৫ খ্রি. এর মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৪ আগষ্ট ২০২৫ খ্রি. রোজ সোমবার ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ফলাফল প্রকাশ করা হবে।
সভাপতির বাণী

মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তার মনুষ্যত্ব, বিবেক ও বুদ্ধিবৃত্তি। তবে পৃথিবীতে মানুষই একমাত্র জীব, যাদের ক্রমাগত অনুশীলন ও চর্চার মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা মানুষকে এ কাজে সহায়তা করে। হার্বাট রিড বলেছেন, মানুষকে মানুষ করাই হল শিক্ষা। সুশিক্ষা হল সেই শিক্ষা, যে শিক্ষা শিক্ষার্থীকে নৈতিক, মানবিক ও নীতিনিষ্ঠ মূল্যবোধসম্পন্ন করে তোলে। মানুষকে মিথ্যা, অন্যায় ও অসৎ পথ পরিহার করতে শেখায়। এজন্য যথার্থই বলা হয়, শিক্ষা ও নৈতিকতা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো।

এমন শিক্ষাব্যবস্থা চাই, যে শিক্ষা আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞানী, দক্ষ ও ভালো-মন্দ বোঝার মতো করে গড়ে তোলার পাশাপাশি হৃদয়বান, রুচিশীল, নান্দনিক, নৈতিক ও মানবিক বোধসম্পন্ন, ধার্মিক, দেশপ্রেমিক ও সর্বোপরি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই আপনার সন্তানকে সু-শিক্ষায় সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় অঙ্গীকারবদ্ধ।

সভাপতি

চরমুগরিয়া মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়